কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুর হাটে সরকারি গাড়ী নিয়ে গরু কিনতে আসেন তিনি। এ সময় তার সঙ্গে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী, আনসার সদস্য এবং সরকারি গাড়ির চালক।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা বালিয়াপাড়া পশুর হাট ঘুরে ঘুরে গরু দেখছিলেন এবং দরদাম করছিলেন। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। এ বিষয়ে ইউএনওর সরকারি গাড়ির চালক তরিকুল ইসলাম জানান, ইউএনও গরু কিনতেই হাটে এসেছেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, “শহরে এসে হঠাৎ গরুর হাটে ঘুরতে এসেছিলাম।”