বাজিতপুর নিকলী ও কুলিয়ারচরে

ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল বিতরণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৫:৫২ পিএম
ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও নিকলীতে গত চার দিন ধরে লাখো অসহায় দরিদ্র মানুষদের কে বর্তমান সরকার বিশেষ ভিজিএফ চাল বিতরণ করেছেন। প্রতি জন অসহায় পরিবার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলার পৌর সভা সহ ১১ টি ইউনিয়ন, কুলিয়ারচর উপজেলার পৌর সভা সহ ৬ ইউনিয়নে এবং নিকলী উপজেলার সদর সহ ৬ টি ইউনিয়ন এ চাল বিতরণ হয়েছে। আজ রবিবার নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন এর নেতৃত্বে ২৬০০ কার্ড ধারিদের কে এ চাল দিয়েছেন বলে উপজেলা সূত্রে জানা গেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে