নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৮:৩৫ পিএম
নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি বলেছেন, "নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।" তিনি উল্লেখ করেন, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কবর দেয়া হয়। কবি নজরুল বিশ্বাস করতেন ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। যারা নজরুলকে ভালোবেসেছেন, তারাই নজরুলের গভীরতা অনুধাবন করতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এমপিদের ট্যাক্স-ফ্রি গাড়ি দেওয়া বন্ধ করা হয়েছে। কারণ তিনি বিশ্বাস করেন, জনগণের টাকায় কোনো বিলাসিতা নয়। রবিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মোঃ শরীফুল আলম,ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান লিটন,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ জাকির হোসেন।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার মোঃ খালেকুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল মাওলা এবং নজরুল গবেষক রাশেদুল আনাম। আলোচনা সভায় যোগদানের পাশাপাশি আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে