চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফরে

পেশাদারিত্বের জন্য ধন্যবাদ পেলেন সওজ নির্বাহী প্রকৌশলী ইউনুস

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ১২:৫৮ পিএম
পেশাদারিত্বের জন্য ধন্যবাদ পেলেন সওজ নির্বাহী প্রকৌশলী ইউনুস

প্রধানমন্ত্রীর চাঁদপুর জেলা সফরে অর্পিত সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় প্রদান করায় আনুষ্ঠানিক ৩টি ধন্যবাদ চিঠি পেলেন মোহাঃ ইউনুস আলী। তিনি বর্তমানে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। সোমবার(২৫ মে) ধন্যবাদ চিঠিগুলো এ প্রতিবেদককে দেখিয়ে মানসিক উৎফুল্লতা প্রকাশ করেন ইউনুস আলী নিজেই। চিঠিগুলো দিয়েছেন চাঁদপুর সদর ও হাইমচর আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক, হাজীগঞ্জ শাহরাস্তির সাংসদ ইঞ্জিঃ মমিনুল হক এবং জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। মোহাঃ ইউনুস আলী জানান, গত ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ মেরামত, সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, সেতু-কালভার্ট সৌন্দর্যবর্ধণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করায় আমাকে এই ৩ পৃথক চিঠিতে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এছাড়াও চিঠিতে আমার নিবিড় তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর সফরকালীন সড়কগুলোতে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত হওয়ায় কৃতজ্ঞতা জানানো হয়।

মোহাঃ ইউনুস আলী আরও জানান, চিঠিতে উল্লেখ করা হয় ভবিষ্যতেও আমি যাতে রাষ্ট্র ও জনগণের কল্যাণে একইভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করি। তারা আমার ও আমার পরিবারের সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। আর এ চিঠিগুলো পেয়ে আমার নিজের কাছেও ভালো লাগছে। প্রকৃতপক্ষে এভাবেই যাতে সবসময় ভালো কাজের মূল্যায়ন করা হয় সে প্রত্যাশাই রাখছি। এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরে সংশ্লিষ্ট কাজে ভালো দক্ষতা দেখানোর জন্য এ চিঠি দিয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে