ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭ শতাধিক শিক্ষকের ভালবাসায় সিক্ত হলেন বিদায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ মাহমুদ। তাকে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে দেয়া হয়েছে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা। শ্রদ্ধা ভালোবাসা সম্মান কর্মযজ্ঞের প্রশংসা আবেগ অনুভূতি কোনটিরই কমতি ছিল না ওই অনুষ্ঠানে। সাথে উনার স্ত্রী মৌসুমি রহমান ও দুই সন্তানকে অনুষ্ঠানে সম্মানিত করে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন শিক্ষকরা। বর্ণিল সাজে সেঁজেছিল অনুষ্ঠানস্থল। লাল গালিচায় সম্মানিত করা হয়েছে প্রিয় নৌসাদ মাহমুদকে। গত রোববার বিকেলে সরাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরাইল শিক্ষক পরিবারের আয়োজনে সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। শিক্ষক রাকিবা জান্নাত ও শাহিনুল ইসলাম ঠাকুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র কার্যনির্বাহী সমস্য ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা শাবরিন, শাহরিমা সুলতানা, মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. গোফরান মোস্তফা খান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. সামছুল আলম, শিক্ষক মো. জাহাঙ্গীর মিয়া, শেফালি ওয়াস্তি, মাজহারূল হক খান, দেওয়ান রওশন আরা লাকি, সামসুন্নাহার সুলতানা, দুলাল চন্দ্র দাস, আনোয়ার হোসেন, উত্তম ঘোষ, নাছির উদ্দিন, সিরাজুল ইসলাম, আল এমরান, রফিক মিয়া, ইমরানুল কবির, শফিকুল ইসলাম দানা,আলী আশরাফ খান, আলী আজহার নোমান, আরাফাত ঠাকুর, শামিম রায়হান সোহান,তপন উদ্দিন, মাছুম উল্লাহ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মতিন, প্রকৌশলী আরিফুল ইসলাম মুকুল প্রমূখ। বক্তারা বলেন, সরাইলে দীর্ঘ ৩ বছর কর্মজীবনে নৌসাদ মাহমুদ সময়জ্ঞান, নিয়মানুবর্তিতা, কর্মকক্ষতা, সততা, স্বচ্ছতা, নীতি নৈতিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বীয় কর্ম দ্বারা ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মনে জায়গা করে নিয়েছেন। উনার নীতি আদর্শ দিকনির্দেশনা মনে প্রাণে ধারণ অনুকরণ অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মের প্রাথমিক শিক্ষার ভিত্তি আমাদেরকে আরো মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে উপজেলা বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকারা স্মৃতি স্বরূপ বিদায়ী কর্মকর্তার হাতে হরেক রকমের উপহার সামগ্রি ও ক্রেষ্ট তুলে দেন। সহকর্মীদের ভালোবাসায় উচ্ছসিত হয়ে নৌসাদ মাহমুদ বলেন, জীবনের শেষ কর্মস্থল সরাইলে বিদায় বেলা আপনাদের দেয়া সম্মান ও ভালোবাসা আমি চিরদিন মনে রাখব। আমি ঋণী হয়ে গেলাম। ভালো সকল অর্জনই আপনাদের। আর ভুলক্রটি গুলো আমার। দায়িত্ব পালনকালে মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন প্রাণপ্রিয় শিক্ষক পরিবার ও সরাইলবাসী। মায়া ও ভালোবসার টানে চোখের পানি ছেড়ে প্রিয় সহকর্মীদের কাছ থেকে বিদায় নিলেন নৌসাদ মাহমুদ।