বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারত সরকার মুসলমানদেরকে বাংলাদেশী বলে পুশইন করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, বিএসএফ কর্তৃক ১৩ জনকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেয়ার ঘটনা চরম উদ্বেগজনক। এর আগে জুনমাসে একজন বৃদ্ধাকে বিএসএফ সীমান্তে এনে বাংলাদেশ ঠেলে দেয়। ওই মহিলা ঢাকা মিরপুর মানবেতর জীবন যাপন করছে। যশোরের বেনাপোল সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ অন্তত ১৩ জনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এধরণের ঘটনা আন্তর্জাতিক আইন বিরোধী। এ বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা শুরু করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি। বৃহস্পতিবার ৪ জুন এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ভারতের নির্বাচন কমিশন কর্তৃক 'বিশেষ নিবিড় সংশোধন' (ঝওজ) প্রক্রিয়ার অধীনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লক্ষ (৯ মিলিয়ন) ভোটারের নাম বাতিল বা বাদ দেওয়া এবং ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএসএ) বা নাগরিকত্ব (সংশোধন) আইনের ঘটনাকে আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে এর প্রতিক্রিয়া আমাদের বাংলাদেশের ওপরেও এসে পড়ছে। ফলে এটা এখন আর ভারতের অভ্যন্তরীণ বিষয় নাই। এটা এখন আন্তর্জাতিক বিষয়। এ বিষয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে কঠোর আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।