ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আক্তার মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নাসিরনগর থানার পুলিশ ভূবন নিজ বাড়ি থেকে আক্তার মিয়াকে গ্রেফতার করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃত আক্তার মিয়া পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনি কার্যক্রম নিষিদ্ধ পূর্বভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি । তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।নাসিরনগর থানার মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা-৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/৪০৯/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন,১৯০৮ এর ০৩/০৬ এর এজাহারভুক্ত আসামী।