ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের বেজুরার কাছে অটোরিক্সা (সিএনজি)কে পিছন দিক থেকে একটি বালু ভর্তির ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ২জন নিহত ও ২জন আহত হয়েছে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মী ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বুধবার সকাল ১০টার দিকে উল্লেখিত এলাকায় নয়াপাড়া থেকে মাধবপুরে আসার পথে একটি অটোরিকশা সিএনজিকে ড্রাম ট্রাক পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে উপজেলা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া ও নয়াপাড়া সায়হাম নগরের ডাক্তার কামরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ঘটনাস্থলে নিহত হয়। অপর ২ যাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন চাকমা জানান ইস্ল্যাস উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।