মাস পেড়িয়ে গেলেও গ্রেফতার না হওয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ১২:৩২ পিএম
মাস পেড়িয়ে গেলেও গ্রেফতার না হওয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়া সারিয়াকান্দিতে মাসখানেক পার হলেও  ফুটবল খেলাকে কেন্দ্র করে নকিল নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়  দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সাইম মুস্তাকিম (১৭) হত্যার আসামিদের রহস্যজন কারণে গ্রেফতার করা হয়নি।অবিলম্বে  খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বিদ্যালয়টির সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। তারা মঙ্গলবার দুপুরে পৌর এলাকার মাদ্রাসা মোড়ে সমবেত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি উপজেলা হেডকোয়ার্টার গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ  চত্বরে  বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা মানববন্ধন করে।এতে  বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক বিমান কুমার সাহা, শিক্ষার্থী জাকারিয়া ইসলাম , শিরিনা আক্তার,আনোয়ার হোসেন প্রমুখ।তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায়  আনার জোড় দাবি জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে