চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ১২:৩৭ পিএম
চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

বিশ্বকাপ ফুটবল উম্মাদনা শুরুর পূর্বেই চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাব মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শুরু হয় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চরম উম্মাদনা। উভয়দলের সমর্থকদের মধ্যে বিরাজ করে ব্যাপক আনন্দ উল্লাস।  এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে মাঠের চারিদিক দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। অনেকেই বিদ্যালয় ও বাড়ির ছাদে উঠে খেলা উপভোগ করেন। খেলা শুরু হলে দর্শকরা নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে থাকে। হাজার হাজার দর্শক এ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলার প্রথমার্ধ গোল শুন্যভাবে শেষ হয়। বিরতির পর ব্রাজিল সমর্থক দলের মোঃ রনি জয়সূচক গোলটি করেন। ফলে এ প্রীতি ফুটবল ম্যাচটি ১-০ গোলে শেষ হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিল সমর্থক দলের মোঃ রনি। 

এ প্রীতি ফুটবল ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে নশরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই, সম্পাদক আফজালুর রহমান মানিক,  রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবের সভাপতি মোঃ রইছুল আজম, সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ক্রীড়া বিভাগের এবিএম আইনুল বারী, ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. তুষার কান্তি রায়, সাবেক ফুটবলার আব্দুল কাইয়ুমসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে