কালীগঞ্জে বিদ্যালয়ের ভবনের টিন ঝড়ে উড়ে গেল

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০২:৪৫ পিএম
কালীগঞ্জে বিদ্যালয়ের ভবনের টিন ঝড়ে উড়ে গেল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের টিনের চাল মঙ্গলবার সন্ধ্যায় বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ে উড়ে গেছে। এতে ভবনটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।ক্ষতিগ্রস্থ ভবনটিতে বর্তমানে মিলনায়তন হিসেবে ব্যবহৃত হয়।পাশাপাশি ভবনটি বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রাচীর হিসেবে কাজ করে আসছে। ঝড়ের কারণে টিনের চাল উড়ে যাওয়ায় ভবনটি এখন আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ভবনটি আমাদের বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া এটি বিদ্যালয়ের নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা রাখে। প্রয়োজনীয় অর্থের অভাবে আমরা বেশ বিপাকে পড়েছি। সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা দাতব্য সংস্থাগুলো এগিয়ে এলে দ্রুত মেরামত কাজ সম্পন্ন করা সম্ভব হবে।এদিকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ের ক্ষতিগ্রস্থ ভবনটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, ভবনটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে। তাই দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ঝড়ে এই বিদ্যালয়টি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। যে কারনে ছাত্র/ছাত্রীরা বিদ্যালয়ে আসলেঐ ভবনে কেই যেতে পারছে না। ফিরে যাওয়া শিক্ষার্থীরা বলেছেন স্কুলের টিনের চাল উড়ে যাওয়ায় আমাদের ঐ ভবনে আসা যাওয়া বন্ধ রয়েছে। আমাদের বিভিন ্নসেমিনার ভবন টি মেরামত করা প্রয়োজন।বিদ্যালয়ের বিঞ্জান বিভাগের শিক্ষক মিজানুর রহমান বলেন, বেসরকারি এই প্রতিষ্ঠানটির জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই, বিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশের জন্য আমাদের চেষ্টার কোন কমতি নাই।মঙ্গলবার বিকালে হঠাৎ ঝড়ে বিদ্যালয়ের টিনের ভবনটি ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে, যার ফলে শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ জানান,ক্ষতিগ্রস্থ অংশ মেরামত করতে প্রায় ৩৫ হাজার টাকা প্রয়োজন। কিন্তু বিদ্যালয়ের নিজস্ব তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় দ্রুত সংস্কার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

আপনার জেলার সংবাদ পড়তে