পাংশায় চাঁদা না পাওয়ায় ক্লিনিক মালিককে মারধর, গ্রেপ্তার ১

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৪:৫৮ পিএম
পাংশায় চাঁদা না পাওয়ায় ক্লিনিক মালিককে মারধর, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় চাহিদামত চাঁদা না পাওয়ায় একটি বেসরকারি ক্লিনিকের মালিককে বেধড়ক মারপিট করে মারাত্মক যখম করা হয়েছে। এ ঘটনায় ৯ জুন রাতে মো. রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ এবং ঘটনায় আরও একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫) ও হালিম শেখ (৪০)সহ অজ্ঞাতনামা কয়েকজন দীর্ঘদিন ধরে পাংশা উপজেলার নারায়ণপুর এলাকায় অবস্থিত লিজা হেলথ কেয়ারের কাছে বড় অংকের  চাঁদা এবং ক্লিনিকের শেয়ার দাবি করেন। অভিযোগ অনুযায়ী, গত ৯ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামের সাবেক কমিশনার খালেদ ফজলুল্লাহর বাড়ির সামনের সড়কে ক্লিনিক মালিকপক্ষের প্রতিনিধি খোন্দকার মাহবুব হোসেন রিপনকে পেয়ে আসামিরা তাৎক্ষণিক দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। রিপন তিনি চাঁদা দিতে অপারগতা জানালে আসামিরা তাকে ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে