জাতিসংঘের মানবাধিকার সনদের লঙ্ঘন করছে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৮:০৩ পিএম
জাতিসংঘের মানবাধিকার সনদের লঙ্ঘন করছে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, এ ধরণের ঘটনাকে বেআইনি এবং আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার বিরোধী।

বুধবার গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, হিন্দুত্ববাদী ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়ে তাদের সংবিধান, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মানবাধিকার সনদের বিরোধী। এ ঘটনার জন্য ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া উচিত। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইসলামী আন্দোলন নেতা বলেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করে বড়ই সাহসিকতার পরিচয় দিয়েছে। তিনি আরও বলেন, ঠাকুরগাঁও সীমান্ত, পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্ত ও কুড়িগ্রাম, মেহেরপুর, শেরপুর সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ৩২৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালানো হয়। যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে