গজারিয়ায় পার্কিং করে রাখা বাসটি চুরি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৩:২২ পিএম
গজারিয়ায় পার্কিং করে রাখা বাসটি চুরি

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি হোটেলের সামনে পার্কিং করে রাখা সেন্ট মার্টিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে বালুয়াকান্দি নাইট মুন হোটেলের বিপরীত পাশে পার্কিং করে রাখা বাসটি চুরি হয়ে যায় (যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব-১৪-৭৩৬৮)। 

এঘটনায় ভুক্তভোগী বাস মালিক আফজাল হোসেন গতকাল বৃহস্পতিবার দুপুরে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাসের মালিক আফজাল হোসেন জানান, তিনি বুধবার বিকেলে বাসটি নাইট মুন হোটেলের বিপরীত পাশে পার্কিং করে রেখে যান। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এসে দেখেন বাসটি সেখানে নেই। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেন বুধবার দিবাগত  রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসটি নিয়ে ঢাকার দিকে চলে যাচ্ছে। বাসটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।  এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, বাস চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। বাসটি উদ্ধারে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে