মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) :
| আপডেট: ১১ জুন, ২০২৬, ০৩:২৫ পিএম | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৩:২৫ পিএম
মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া

বাগেরহাটের মোরেলগঞ্জে আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদরাসার উদ্যোগে পবিত্র কোরআনের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১১জুন)সকালে উপজেলার সন্ন্যাসী বাজারে আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদরাসার এ অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক, আলেম-ওলামা,সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মূসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোরেলগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফজ মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন,শিক্ষার্থীদের কোরআন হিফজ ও ইসলামী শিক্ষার অগ্রগতি তুলে ধরে তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষা বিস্তারে আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। 

বক্তারা আরও বলেন, কোরআনের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও তাকওয়ার সঙ্গে জীবন পরিচালনার আহ্বান জানান।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,খাউলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ সাহাদাত হোসেন ফরাজী, মোঃ রফিকুল ইসলাম তালুকদার ও সিফাতুল্লাহ। অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার পূর্বে ২৫জন শিক্ষার্থীকে বিশেষ সবক প্রদান করেন, মোরেলগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফজ মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল।

আপনার জেলার সংবাদ পড়তে