দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন মৌজায় অর্পিত সম্পত্তি জবরদখলকারি পতিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের হামলা, জবরদখলকারি কতৃক জমি পত্তন গ্রহিতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাতিল এবং অনতিবিলম্বে পত্তন সেলামি ও খাজনা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ জুন বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার ঘুঘুরাতলী মোড়ে উপজেলার বিভিন্ন মৌজার অর্পিত সম্পত্তির পত্তন গ্রহনকারিগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জমি পত্তন গ্রহিতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাতিল এবং অনতিবিলম্বে পত্তন সেলামি ও খাজনা নেয়ার দাবি জানান। বক্তারা আরো বলেন, গত আওয়ামীলীগ সরকারের সময়ে বৈধ পত্তন গ্রহিতাদের সন্ত্রাসী কায়দায় হটিয়ে আওয়ামীলীগের লোকজন জমিগুলি দখল করে নেয়। সন্ত্রাসীরা পালিয়ে গেলে সে জমি পুনরায় পত্তন গ্রহিতারা পুনর্দখল করে। এতে ক্ষিপ্ত হয়ে পত্তন গ্রহিতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মৌজার ভূমি পত্তন গ্রহিতাগণ অংশগ্রহন করেন।