নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ২

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৩:১৩ পিএম
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ২

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান। আটকরা হলেন- ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামে মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক ও মেয়ে রাবিয়া খাতুন।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতায় বারোমারী বিওপির একটি দল টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১১২ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের ভেতরে বুরুংগা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুই বাংলাদেশিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নালিতাবাড়ী থানার এসআই হান্নান জানান, তাদেরকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে