উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে নাজিরপুরে বিজ্ঞান মেলা

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৩:৪৫ পিএম
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে নাজিরপুরে বিজ্ঞান মেলা

মেধা- বিজ্ঞান- উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ ' প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে  বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রনালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এ মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এ মেলায় উপজেলার ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন বিশ্বাস এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক প্রমূখ। উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে প্রদর্শিত প্রকল্প ও উদ্ভাবনী ধারণার ভিত্তিতে সেরা তিনটি প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। একইদিন উপজেলা পরিষদ চত্বরে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে দুঃস্থদের মাঝে বিনামূল্যে ডেউটিন, গৃহমঞ্জরীর নগদ সহায়তার চেক, শুকনো খাবার ৪ জনকে দেওয়া হয়। এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ নারীকে ৩ হাজার টাকা করে নদগ অর্থ প্রদান করা হয়। ও একজন অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হইল চেয়ার প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে