পলাশবাড়ীতে

বৃহত্তম রামমূর্তি স্থাপন ও নির্মাণের কাজ আপাতত স্থগিত

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৪:৪৯ পিএম
বৃহত্তম রামমূর্তি স্থাপন ও নির্মাণের কাজ আপাতত স্থগিত

পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ স্থাপন ও নির্মাণের কাজ আপাতত স্থগিত ঘোষণা করেছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে বিগ্রহ নির্মাণও অর্থের উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ধর্মীয় সমপ্রীতি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে মন্দির কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। মন্দির কর্তৃপক্ষ জানায়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন, মতামত ও প্রতিবাদ উঠে এসেছে। সামপ্রদায়িক সমপ্রীতি অটুট রাখা এবং মুসলিম সমপ্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই মন্দিরের নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসন, রাজনৈতিক দল কিংবা কোনও পক্ষের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তারা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে