বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ-সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঝঃধৎঃঁঢ়, ঝপরবহপব চৎড়লবপঃ ধহফ ওহহড়াধঃরড়হ ওফবধ ঝযড়পিধংরহম চৎড়মৎধস। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে চর রাজিবপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বাস্তবমুখী উদ্যোগ উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, জামাত আমীর মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া,পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মেহেদী হাসান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম মহোদয়। বক্তব্য রাখেন জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু ও প্রভাষক মোখলেছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রকল্প ও উদ্ভাবনী উপস্থাপনায় জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীগণ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। পরে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয়। আগামী ২৮ জুন বিজয়ী দল কুড়িগ্রাম জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।