কুড়িগ্রাম সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ঊঊঝঝ), এসইডিপি-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, একােডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলেনুর বেগম ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার একরামুল হক সম্রাটসহ জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৬টি স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব নানা উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন। পরে সেরা প্রকল্প ও উদ্ভাবনী ধারণার জন্য অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।