চাটমোহরে রাস্তা এইচবিবিকরণ উদ্বোধন করলেন এমপি রুমা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১২ জুন, ২০২৬, ০৬:৩৩ পিএম | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৬:৩৩ পিএম
চাটমোহরে রাস্তা এইচবিবিকরণ উদ্বোধন করলেন এমপি রুমা

পাবনার চাটমোহরে একটি  গ্রামীণ রাস্তার এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।  শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে চারটায়  চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগসোয়াইল গ্রামে গফুরের বাড়ি হতে পুরান পাড়া অভিমুখে রাস্তাটির এইচবিবিকরণ কাজের উদ্বোধন করেন। সময় চাটমোহর পৌর বিএনপি'র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অ্যাডভোকেট সাইদুর রহমান, পোরব বিএনপি'র সাংগঠনিক সম্পাদক  শেখ জিয়ারুল হক সিন্টু, হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক খলিলুর রহমান, যুবদল নেতা গোলজার হোসেন, ছাত্রদল নেতা ফুল চাঁদ হোসেন শামীম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।  এরপরে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণের পাশাপাশি বৃক্ষরোপন করেন।  এছাড়া সন্ধ্যায় সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট রুমা তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে