তানোরে যুবকের আত্মহত্যায় মৃত্যু নিয়ে রহস্য

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৭:১২ পিএম
তানোরে যুবকের আত্মহত্যায় মৃত্যু নিয়ে রহস্য

রাজশাহীর তানোরে অনলাইন জুয়ার জেরে ও পারিবারিক কলহের কারনে একলাছুর রহমান ওরফে আহাদ আলী (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামে। সে গোলাপ আলীর পুত্র। শুক্রবার রাত পোনে ২ টার দিকে নিজ বাড়িতে ঘটে আত্মহত্যার ঘটনা। তার এমন মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারে বিরাজ করছে শোক। সেই সাথে জুয়ার সাথে জড়িত দের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। 

এলাকাবাসী সুত্রে জানা গেছে, আহাদ আলী রাজমিস্ত্রীর কাজ করা অবস্থায় অনলাইন জুয়ার সাথে জড়িয়ে পড়ে। সে সম্প্রতি ওই গ্রামের রাব্বানীর মাধ্যমে জুয়া খেলত। জুয়ায় আহাদ প্রায় এক লাখ টাকা হেরে যায়। টাকার জন্য রাব্বানী আহাদকে চাপ দেয়। এচাপ সহ্য করতে না পেরে এবং এসব নিয়ে পরিবারের সাথে ঝামেলা হয়ে আসছিল।  এসব কারনে ও মানসিক অশান্তিতে বৃহস্প্রতিবার দিবাগত রাত পুনে ২ টার দিকে বাড়ির উঠান ঘরের বাঁশের তীরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নিয়ে আসার পর কর্তব্য রত চিকিৎসক বিভিন্ন পরিক্ষা নীরিক্ষা শেষে আহাদকে মৃত ঘোষণা করেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত আহাদের পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে