দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ স্মার্ট ক্লাব ( ঊঊঝঝঈ ও এসইএসডিপির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নবাবগঞ্জ, দিনাজপুর। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ ধারণা তুলে ধরার মাধ্যমে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও নবাবগঞ্জ উপজেলায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতারণ করেন