আটোয়ারীতে মোটর সাইকেল কেনা-বেচার বাজার উদ্বোধন

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৭:৪৩ পিএম
আটোয়ারীতে মোটর সাইকেল কেনা-বেচার বাজার উদ্বোধন

পঞ্চগড়ের আটোয়ারীতে পুরনো মোটর সাইকেল কেনা-বেচার বাজার উদ্বোধন হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় প্রথমবারের মতো এই বাইক কেনা-বেচার বাজারের উদ্বোধন হয়। এতে আলহাজ্ব মোঃ হাফেজ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বক্তব্য রাখেন এবং ফিতা কেটে বাজারের উদ্বোধন ঘোষনা করেন। সাংবাদিক এ. রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, রাধানগর ইউপি চেয়ারম্যন মোঃ আবু জাহেদ, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার ও বিএনপি নেতা আব্দুল্লাহেল বাকী প্রমুখ। পুরনো মোটর সাইকেল কেনা-বেচার বাজারের উদ্যোক্তা আক্তারুজামান পল্লব জানান, ক্রেতা-বিক্রেতাদের কথা চিন্তা করে ব্যতিক্রম ধর্মী এই বাজারের আয়োজন করা হয়। তিনি বলেন, মুলতঃ এই বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে। ক্রেতাগণ সাধ ও সাধ্যের মধ্যে কোন প্রকার দালালের হয়রানী ছাড়া পছন্দের বাইক ক্রয় করতে পারবেন। সপ্তাহের প্রতি শুক্রবার এই বাজার বসবে।

আপনার জেলার সংবাদ পড়তে