চিরিরবন্দরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৬:০৩ পিএম
চিরিরবন্দরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

দিনাজপুরের চিরিররবন্দরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ জুন শুক্রবার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় শিক্ষার্থী ও শিক্ষকগণের অংশগ্রহনে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সুশিক্ষায় মেধাবী শিক্ষক ও উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলজাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন নবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, দারুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, শিক্ষার্থী শেখ নাসিম মর্তুজা, নাজিফা ইভা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। ইনোভেশন কার্যক্রমে ১৩ টি স্টলে উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীরা অংশগ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে