রংপুরে ASSET-EBT প্রকল্পের বিভাগীয় সমন্বয় সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ১১:০৮ এএম
রংপুরে ASSET-EBT প্রকল্পের বিভাগীয় সমন্বয় সভা

অনানুষ্ঠানিক খাতের কর্মীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণের মানোন্নয়নে ASSET-EBT প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (ওঝওঝঈ)-এর চেয়ারম্যান মির্জা নুরুল গণি শোভন। শুক্রবার (১২ জুন) রংপুর নগরীর হোটেল নর্থ ভিউতে ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (ওঝওঝঈ) বাস্তবায়নাধীন অঝঝঊঞ-ঊইঞ প্রকল্পের ৪র্থ সাইকেলের আওতায় রংপুর বিভাগের ৪২টি সহযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠান (ঝঞচ)-এর অংশগ্রহণে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভা ও কার্টেসি লাঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওঝওঝঈ-ঊইঞ-অঝঝঊঞ প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর মো. মুরাদ হোসেন। সভাপতিত্ব করেন ইমেজ গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইআইটি রংপুরের পরিচালক নাজমুল আলম নাজু, মিনাল টেকনিক্যাল পঞ্চগড়ের চেয়ারম্যান সাজিদুল ইসলাম সাজু, জুথি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান, আমদা ইনস্টিটিউট অব প্রফেশনালের পরিচালক আফজাল হোসেনসহ রংপুর বিভাগের ৪২টিরও বেশি সহযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেয়ার স্কিল ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খন্দকার ফাহিম।

সভায় অঝঝঊঞ-ঊইঞ প্রকল্পের ৪র্থ সাইকেলের ব্যাচ অনুমোদন, ট্রেড ও অকুপেশন নির্ধারণ, বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ডকুমেন্টেশন ও রিপোর্টিং ফরম্যাট, কমপ্লায়েন্স সংক্রান্ত নির্দেশনা, প্রশিক্ষণার্থী ভর্তি, উপস্থিতি ও মূল্যায়ন প্রক্রিয়া, স্টাইপেন্ড ও আর্থিক ব্যবস্থাপনা, মনিটরিং, ভেরিফিকেশন এবং প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে চলমান প্রশিক্ষণ কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। সভায় প্রকল্পের ২য় ও ৩য় সাইকেলে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য, অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ উন্নয়নের সুযোগ নিয়েও ব্যাপক মতবিনিময় হয়। অতিথি মির্জা নুরুল গণি শোভন বলেন, দেশের অনানুষ্ঠানিক খাতের কর্মীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে অঝঝঊঞ-ঊইঞ প্রকল্প কার্যকর অবদান রাখছে। তিনি প্রশিক্ষণের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। প্রধান আলোচক মো. মুরাদ হোসেন প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় পর্বে প্রতিষ্ঠান প্রধানরা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং ওঝওঝঈ কর্তৃপক্ষের সঙ্গে তাদের মতামত, অভিজ্ঞতা ও সুপারিশ বিনিময় করেন। একই সঙ্গে দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি করায় তারা ওঝওঝঈ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানসমূহের মধ্যে আরও কার্যকর সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারী অতিথি ও প্রতিনিধিদের সম্মানে কার্টেসি লাঞ্চের আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে