বাঘায় 'পরাজিত সম্রাট' যাত্রাপালা মঞ্চায়ন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০১:৪৭ পিএম
বাঘায় 'পরাজিত সম্রাট' যাত্রাপালা মঞ্চায়ন

রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্ব্ব এবং সম্রাটদের জীবনের নানা চড়াই-উতরাই এবং নির্বাসিত হয়েও যেভাবে মুঘল সাম্্রাজ্য পুনরুদ্ধারের কাহিনী নিয়ে 'পরাজিত সম্রাট' যাত্রাপালা মঞ্চায়ন করা হয়েছে।  শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টায় আড়ানী পৌরসভার গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই যাত্রাপালা মঞ্চায়িত হয়।

গোচর গ্রামের সাংস্কৃতমনা, যাত্রাপ্রেমী তরুণ যুবকের উদ্যোগে 'পরাজিত সম্রাট' যাত্রা পালা স্থানীভাবে পরিচালনা করেন জামাল মন্ডল। যাত্রাপালায় সামাজিক শিক্ষা, লোক শিক্ষা, গ্রাম বাংলার অত্যাচারী রাজ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ মুখর পল্লী বাংলার জীবন কাহীনি নিয়ে 'পরাজিত সম্রাট' যাত্রাপালা মঞ্চায়িত হয়।  সম্রাট হুমায়ুনের প্রতিনিধিত্বকারী হিসেবে শের খান তার পুত্রের নেতৃত্বে একটি মুঘল বাহিনী গঠন করেন। তাকে দুর্গে রেখে গুজরাটের সুলতান বাহাদুর শাহের দরবারে যাত্রা করেন।

গুজরাট থেকে ফিরে হুমায়ুন দেখতে পান, শের খান তখন গৌড় দখল করেছেন। হুমায়ুন এ দিকে অগ্রসর হলে বাধা হয়ে দাঁডায়। এটি জয় করার মধ্যদিয়ে 'পরাজিত সম্রাট' সামাজিক কাহিনী অবলম্বনে সমাপ্ত হয় যাত্রাপালা। এ বিষয়ে যাত্রাপালার পরিচালক জামাল বলেন, আধুনিক সংস্করণ বর্তমানে ভালো কোনো গল্প নেই, পালার আমেজ নেই, ডিজে বাজিয়ে পালার আসরে নারী-পুরুষের যৌথ উচ্ছৃঙ্খলা যখন যাত্রার উপজীব্য বিষয়ে পরিণত হয়েছে তখন 'পরাজিত সম্রাট' যাত্রাপালাটি থেকে দর্শকরা মূল যাত্রার স্বাদ পেয়েছে। এক কথায় সুস্থ ধারার বিনোদনেরও একটি মাধ্যম যাত্রাপালা। যাত্রাপালার দর্শক ওলিম উদ্দিন বলেন, 'পরাজিত সম্রাট' যাত্রাটি নিজেকে খুব উপভোগ করেছি। খুব ভাল লেগেছে। এতে অভিনয় করেন আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নওশাদ আলী, সুফিয়ান আলী, রুহুল ইসলাম, জামাল উদ্দিন, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম, এমরান হোসেন, বকুল হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে