শরণখোলায় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৬:০৩ পিএম
শরণখোলায় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে (১৩ জুন) সারাদেশের ন্যায় একযোগে শরণখোলায়ও সরকারিভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উপজেলার শিশু পার্কে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন- শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্পিতা হালদার, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরণখোলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোস্তফা আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল ইসলাম মনি, উপ-সহকারী কর্মকর্তা আব্দুল হামিদসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, আগামী প্রজন্মকে নিরাপদ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে ও সবুজ বনায়ন গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। তারা সকলকে বেশি করে বৃক্ষরোপণ এবং তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে