পাইকগাছায় যাত্রিবাহি বাস ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ৩

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৮:১৮ পিএম
পাইকগাছায় যাত্রিবাহি বাস ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ৩

খুলনার পাইকগাছায় যাত্রিবাহি বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলা যাত্রি রাফেজা (৪৩)কে খুলনা খুমেক হাসপাতালে প্রেরণ করে আহত ভ্যান চালক হাবিবুল্লাহ (৩০) ও ইসলাম সানা (৬০)'কে হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার লস্কর ইউপির লক্ষীখোলার আরশাদ মেম্বার বাড়ী সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎকরা বলছেন এ মুহুর্তে সবাই বিপদ মুক্ত রয়েছেন। আহত রাফেজা লক্ষীখোলা মোস্তাক সরদারের স্ত্রী ও ভ্যান চালক হাবিবুল্লাহ চাঁদখালীর দক্ষিণ গড়েরআবাদের হোসেন গাজীর ছেলে ও ইসলাম সানা কয়রার হোড্ডের ( হরিহরনগর) রহিম সানার ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও বাসটি অক্ষত রয়েছে। আহত ইসলাম সানা জানান, দুর্ঘটনার পূর্বে  পাইকগাছা থেকে বাড়ীর উদ্দেশ্য আমরা ৩ যাত্রি ভ্যানযোগে রওনা দেই। ভ্যানটি এক পর্যায়ে লক্ষীখোলার আরশাদ মেম্বার বাড়ি মোড়ে পৌছালে এ সময় কয়রা থেকে ছেড়ে আশা ঢাকা মেট্রো-০-১১-৯৩৬৬ নং যাত্রিবাহী বাসটি মুখোমুখি হয়। তিনি আরোও বলেন, যাত্রিবাহী বাস সামনে এলে অসুস্থ ভ্যান চালক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষ হয়। এতে  ভ্যান চালক হাবিবুল্লাহর মাথা ফেটে জখম হয়, ইসলাম সানার  মাথায় আঘাত ও রাফেজার হাত ভেঙে আহত হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বাস চালক ইব্রাহিমের মাধ্যমে তাদেরকে  হাসপাতালে প্রেরণ করেন।এদিকে বাস-মিনিবাস শ্রমিক সংগঠন পাইকগাছা শাখার সাধারন সম্পাদক বাবলু বলেন, মালিক পক্ষ আহতদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে