খেলাফত মজলিস খুলনা জোনের জোনাল তরবিয়তী মজলিস শনিবার (১৩ জুন) দিনব্যাপী নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবি এম সিরাজুল মামুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও নারায়ণগঞ্জ জোন পরিচালক অধ্যাপক মো. শাহ আলম। স্বাগত বক্তৃতা করেন খুলনা জোন পরিচালক ডা. ম্.ো আব্দুর রাজ্জাক।সভাপতিত্ব করেন দলের খুলনা জেলা সভাপতি মাওঃ এমদাদুল হক। দারসুল কুরআন পেশ করেন নড়াইল জেলা সভাপতি মাওলানা মো. আব্দুল হান্নান সরদার। উপস্থিত ছিলেন ফরিদপুর জোন পরিচালক মাওঃ নাসির উদ্দিন, খুলনা মহানগর সভাপতি এএফএম হারুনুর রশীদ, বাগেরহাট জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দলের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের। জোনাল তরবিয়তী মজললসে নেতৃত্ব ও আনুগত্য, হাতে কলমে শিক্ষা, দাওয়াতে দ্বীন, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন ঈমানের অপরিহার্য দাবী ইত্যাদি বিষয়ের ওপর বিষদ আলোচনা পেশ করা হয়। সকাল থেকে প্রথম ও দ্বিতীয় অধিবেশন শেষে বিকেলে এহতেসাব ও সমাপনী অনুষ্ঠিত হয়। জোনাল তরবিয়তী মজললসে খুলনা জোনের বিভিন্ন জেলার দায়িত্বশীলরা অংশ গ্রহণ করেন।