প্রতাপনগরে রাস্তা সংস্কার ও ইটের সলিং কাজের উদ্বোধন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৮:৩৭ পিএম
প্রতাপনগরে রাস্তা সংস্কার ও ইটের সলিং কাজের উদ্বোধন

জাতীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের আওতায় প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সড়ক সংস্কার ও ইটের সলিং নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় প্রতাপনগর বটতলার মোড় থেকে মুতায়াললিম জামে মসজিদ পর্যন্ত কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী। এসময় বিএনপির সাবেক সভাপতি এস এম আক্তারুজ্জামান, ৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব কারিমুল্লাহ, হাফেজ শহীদুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে