চরভদ্রাসনে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর):
| আপডেট: ১৪ জুন, ২০২৬, ০২:১৮ পিএম | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ১২:৫৫ পিএম
চরভদ্রাসনে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীটেক ইউনিয়নের বাবলাতলা নামক প্রধান সড়কে গত শনিবার সন্ধা ৭ টায় বালুবাহী ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহী হলো উপজেলার চর সর্বান্দিয়া গ্রামের জমির পাটাদারের ছেলে মিন্টু পাটাদার (৪১)। চরভদ্রাসন থানা পুলিশ ওই রাতেই ঘাতক ট্রাকটি জব্দ করেছেন এবং ট্রাক চালক আবির আহাম্মেদ (২০) কে গ্রেফতার করেছেন। এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এসআই ্নএনামূল হক জানান, “ঘাতক ট্রাকটির কোনা কাগজপত্র নাই। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতার পূর্বক কোর্টে চালান করা হয়েছে”।

জানা যায়, ঘটনার সময় রেজিষ্ট্রেশন বিহীন একটি পুরাতন ট্রাক উপজেলা থেকে জেলা শহরের দিকে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা মাদ্রাসার কাছে পৌছলে বিপরীতমুখী একটি মোটর সাইকেল এসে ট্রাকটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মিন্টু পাটাদারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে চালক সহ ট্রকাটি জব্দ করেন এবং নিহতের লাশ চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে সুরত হাল রিপোর্ট প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে