পল্লী বিদ্যুৎ

কাহারোলে বকেয়া বিল আদায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অব্যাহত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ০২:১৫ পিএম
কাহারোলে বকেয়া বিল আদায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অব্যাহত

দিনাজপুরের কাহারোল উপজেলায় কাহারোল পল্লী বিদ্যুৎ অফিস জুন ক্লোজিং ২০২৬ উপলক্ষ্যে বকেয়া আদায় ও সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। কাহারোল পল্লী বিদ্যুৎ অফিস জানায় উপজেলায় ২ কোটি ৫০ লক্ষ টাকা বকেয়া রয়েছে। গত ১৩ দিনে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা আদায় করা হয়েছে। আগামী ৩০শে জুনের মধ্যে সমূদয় টাকা আদায় করা যাবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। কাহারোল পল্লী বিদ্যুৎ অফিস জানায় সরকারি রাজস্ব আদায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য বকেয়া বিল পরিশোধ অত্যাবশক। উক্ত আলোকের সারা দেশের ন্যায় কাহারোল উপজেলাতেও বিদ্যুৎ সংযোগ অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন কাহারোল বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ আব্দুল মোত্তালেব হোসেন। 

আপনার জেলার সংবাদ পড়তে