কলাপাড়ায় মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি, তিনজনকে কারাদণ্ড

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ১৬ জুন, ২০২৬, ০২:৫৬ পিএম | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০২:৫৬ পিএম
কলাপাড়ায় মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি, তিনজনকে কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় পন্যবাহী যানবাহন থামিয়ে  অবৈধ চাঁদা তোলার দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ কুয়াকাটাগামী  মহাসড়কে অভিযান পরিচালনা করে এ তিন জনকে আটক করে। আটক তিন জনকে নির্বাহী ম্যজিস্ট্রেট ইয়াসিন সাদেকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে অভিযুক্ত ইউনুচ কে এক মাস এবং  অপর দুই  সহযোগী  কামাল ও মোঃ শাকিল কে এক সপ্তাহ করে বিনাশ্রমে কাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান,  মহাসড়কে  বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছে এ চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের এ তিন জনকে আটক করা হয়।  রাতেই দন্ডপ্রাপ্ত তিনজনকে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে