প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বরিশালে আনন্দ মিছিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৪:৫১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বরিশালে আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মঙ্গলবার (১৬ জুন) সকালে বরিশালের বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। একইসাথে নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকান্ডের সফলতা কামনা করেছেন।

বরিশাল নগরীর বটতলা থেকে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এ বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে।

আপনার জেলার সংবাদ পড়তে