চিহ্নিত মাদক ব্যবসায়ী সেই জাকিরকে গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ১০:৩০ এএম
চিহ্নিত মাদক ব্যবসায়ী সেই জাকিরকে গ্রেপ্তার

মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় অমনি ওরফে রমেশ নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার ( ১৬ জুন) বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গীলাতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকিরের মাদক কারবারে বিভিন্ন সময় বাঁধা দিয়ে আসছিলেন রমেশ। সুবিধা করতে না পেরে শুক্রবার রাতে তাকে মাদক (ইয়াবা) খাইয়ে ম্যানেজ করার চেষ্টা করে জাকির। এতে তিনি রাজি না হওয়ায় পরেরদিন শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে রমেশকে কুপিয়ে হত্যাচেষ্টা চালায় জাকির। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে রমেশকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় জাকির। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় এজাহার জমা দেয় আহতের বড় ভাই অপূর্ব বাড়ৈ। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মামুন-উল ইসলাম বলেন-যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে