ফল উৎসবের মাধ্যমে হিজরী নববর্ষ বরণ করেছে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুন) সকালে পিরোজপুর শহরের ওই মাদরাসার অডিটোরিয়ামে এ ফল উৎসবের আয়োজন করা হয়। ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীরা এ ফল উৎসবে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা আলাদা আলাদা স্টলে বিভিন্ন দেশী-বিদেশী মৌসুমি ফলের পসরা সাজিয়ে দর্শণার্থীদের সামনে ওইসব ফলের পুষ্টিগুণ, উপকারিতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস বিষয়ে উপস্থাপনা করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। মাদরাসার অধ্যক্ষ মুহাঃ মহিউদ্দিন জানান, শিক্ষার্থীদের পুষ্টি সমপর্কে সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রতি আগ্রহ তৈরি এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় তানজিমুল উম্মাহ মাদরাসার বয়েজ সেকশনের অধ্যক্ষ আব্দুল হাদী, গার্লস সেকশনের অধ্যক্ষ মোঃ লোকমান হোসাইন, মাদরাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।