ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভ্যান চালক সুজন সরদারকে (৩০) বুধবার বিকেলে আটক করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া বাজার সংলগ্ন এলাকার।
আটককৃত ভ্যান চালক সুজন বাসুদেবপাড়া গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে। সে নলচিড়া বাজারের পশ্চিম পার্শ্বে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলো। স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন জানান, ভুক্তভোগি সাত বছরের ওই শিশু বুধবার বিকেলে ভ্যান চালক সুজনের বাসার সামনে ফুল তুলতে যায়। পরবর্তীতে ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে সুজন শিশুটিকে বাসায় ডেকে নিয়ে যায়। এ সময় সুজনের বাসায় তার স্ত্রী সন্তান না থাকার সুযোগে ওই শিশুকে যৌণ হয়রানির সময় শিশুর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ভ্যান চালককে আটক করে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।