জামালপুরের মেলান্দহে ৩টি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-দক্ষিণ মহিরামকুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আসাদুল উরফে আশরাফ (৩৮) ময়মসিংহের ঈশ্বরগঞ্জের পাড়াডাঙ্গির গ্রামের সফিন উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩৫)। এদের মধ্যে আশরাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার ৫টিরই ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। সোহাগ মিয়া বর্তমানে মেলান্দহে উপজেলার আদ্রা ইউনিয়নের পশ্চিম থুরী গ্রামের শ্বশুরালয় লাল মিয়ার বাড়িতে থাকে। ১৮ জুন আটককৃতদের জামালপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানিয়েছেন, পুলিশের সোর্সের মাধ্যমে আদ্রা এলাকার স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের দেয়া জবানবন্দির তথ্য যাচাই বাছাইসহ বিগত দিনের চোরাই মোটর সাইকেল উদ্ধার অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে মোটর সাইকেল মালিক জামালপুর সদর থানার নুরুন্দি ব্রহ্মত্তোর এলাকার সৈয়দ মফিজুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।