মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ০৭:৩৪ পিএম
মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বজ্রপাতে আসাদ আলী ওরফে খাজা (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর দরগাতলা মাঠে এ ঘটনা ঘটে।  নিহত আসাদ আলী মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর  গ্রামের মৃত মোঃ আজিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান , বৃহস্পতিবার বিকেলে কৃষক আসাদ আলী বলিয়ারপুর দরগাতলা মাঠে কাজ করছিলে।এসময়  বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।হঠাৎ বজ্রপাত কৃষক আসাদ আলীর শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুরের  পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আনোয়ারুল ইসলাম বলেন, কৃষক আসাদ আলী মাঠে কাজ করছিল।এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।বজ্রপাত হঠাৎ আসাদ আলীর শরীরে আঘাত করলে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সউদ কবির জানান, আমরা কৃষক আসাদ আলীকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে আসাদ আলী নামের এক কৃষকের  মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) বাবলু সূত্রধর বলেন, বজ্রপাতে নিহত কৃষক আসাদ আলীর খোঁজখবর নেওয়া হয়েছে।তার পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের নিকট পাঠাবো।আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারটিকে  সহযোগিতা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে