রাজশাহীর তানোরে দোকান থেকে ১২ হাজার টাকার কিটনাশক চুরি করে চলে যাওয়ার সময় হাতে নাতে আটক ব্যক্তির ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে কলমা ইউপি বিল্লি বাজারে। ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তির নাম রুবেল হোসেন (৪৫)। তিনি কলমা ইউপির রামনাথপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র। প্রত্যাক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বিল্লী বাজারের মারিযা ট্রেডার্সের মালিক বিল্লী স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাহাবুব আলম তার পরিচিতদের একেক সময় একেক ব্যক্তিতে দোকানে বসিয়ে রেখে বিভিন্ন কাজে যেতেন। গত ৬ মাস ধরে তার দোকান থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকার সিনজেন্টা কোম্পানির কিটনাশক চুরির ঘটনা ঘটে আসলেও চোর ধরতে পারছিলেন না তিনি।
বুধবার বিকালে দোকানের মালিক মাহাবুব আলম চোর ধরার জন্য কৌশলে তার দোকানের আশে পাশে কয়েকজন লোককে সতর্কঅবস্থায় পাহারায় রেখে তার পরিচিত রুবেল হোসেনকে দোকানে রেখে বাজার করার কথা বলে দুরে সরে যান। এসময় রুবেল হোসেন তার বাজারের ব্যাগে ১ কার্টুন কিটনাশক (যার মুল্য প্রায় ১২ হাজার টাকা) ঢ়ুকিয়ে নিয়ে ব্যাগের উপরী ভাগে আম ও স্ববজি দিয়ে ঢেকে রাখেন। কিছুক্ষন পর দোকানের মালিক মাহাবুব আলম দোকানে আসলে রুবেল মাহাবুবকে বলেন থাকেন ভাই তাহলে আমি গেলাম বলে ব্যাগটি নিয়ে রুবেল তার মটরসাইকেলে ঝুলিয়ে নেন। এসময় আশে পাশে সতর্কঅবস্থায় পাহারা থাকা মাহাবুবের লোকরা এসে রুবেলের স্ববজী ব্যাগ চেক তল্লাশী করতে চাইলে রুবেল বাধা দেন। তারপরও ব্যাগ চেক তল্লাশী করে ১ কার্টুর সিনজেন্টা কোম্পানির ১ কার্টুর কিটনাশক উদ্ধার করা হয়। এসময় উপস্থিত উত্তেজিত লোকজন রুবেল হোসেনকে উত্তম মাধ্যম দিয়ে দোকানে আটকে রাখেন। পরে সেখানে বাজারের লোকজনসহ স্থানীয়রা বিচার করে রুবেলকে ৫ লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আটক চোর রুবেল হোসেনকে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তবে, এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি বলে জানান তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।