কাপাসিয়ার খিলগাঁও গ্রামের সোহেল রানা ঢাকার শ্যামলী থেকে ১৬ দিন যাবত নিখোঁজ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ১১:১৪ এএম
কাপাসিয়ার খিলগাঁও গ্রামের সোহেল রানা ঢাকার শ্যামলী থেকে ১৬ দিন যাবত  নিখোঁজ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খিলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল রানা শেখ (৩৮) বিগত ১৬ দিন যাবত নিখোঁজ রয়েছেন। সোহেল রানা শেখের বিধবা মা শেফালী বেগম জানান, তাঁর ছেলে ঢাকার শ্যামলী এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে বিভিন্ন ঠিকাদারের অধীনে কাজ করতেন। গত ২ জুন মঙ্গলবার রাতে ঢাকার শ্যামলী শিশু পার্ক এলাকা থেকে সে নিখোঁজ হয়ে যায়। ওই দিন রাত দুইটায় সে সর্বশেষ তাঁর স্ত্রীর সাথে মোবাইলে কথা বলেছিলো। পরে আর কথা হয়নি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোহেল রানা ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। বর্তমানে তাঁর মা, স্ত্রী এবং ৫ ও ৩ বছর বয়সী দুটো শিশু সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানাযায় তার ব্যবহৃত দুটো মোবাইল নম্বর ছিলো। এর একটি 01732570077 এবং অপরটি 01340796400 নম্বর। সোহেল রানার বয়োবৃদ্ধা মা ঢাকার শ্যামলী ও কাপাসিয়া থানা পুলিশের কাছে নিখোঁজ সন্তানের উদ্ধারের বিষয়ে যোগাযোগ করে সহযোগিতা কামনা করেছেন বলে জানান। তিনি আরো বলেন, আমার ছেলে নিখোঁজ হওয়ায় পরিবারের অনেক কষ্ট হচ্ছে। ছেলের আয়ের উপরই সংসার চলতো। তিনি তাঁর নিখোঁজ ছেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ ও প্রয়োজনী সহযোগিতা কামনা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে