চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) :
| আপডেট: ১৯ জুন, ২০২৬, ০১:৩১ পিএম | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০১:৩১ পিএম
চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

ফরিদপুরের চরভদ্রান উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের নেতৃত্বে গতকাল বিকেলে গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারের বিভিন্ন মুদি ও মনোহারী দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উক্ত বাজারের বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও অস্বাস্থ্যকর খাদ্যজাত দ্রব্য রাখার দায়ে দায়ে নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী  জরিমানা করা হয়। জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে। এ ভ্রাম্যমান আদালতের অন্যারা হলেন-চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন, ইউএনও’র সিএ উজ্জল হোসেন ও  তিন পুলিশ কনস্টেবল প্রমূখ। 

জানা যায়, ওই দিন বিকেলে উপজেলার চরহাজীগঞ্জ বাজারের বিভিন্ন মুদি ও মনোহারী দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে বাজারের মুজিবর রহমানের দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যজাত দ্রব্য ও কোমল পানীয় বিক্রির দায়ে নগদ ৫ হাজার টাকা এবং মিহির কুমার রায় এর দোকানে আরও ১০ হাজার টাকা সহ নগদ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ সময় বাজারের অন্যান্য ব্যাবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।

আপনার জেলার সংবাদ পড়তে