পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নাটোরের সিংড়ায় বৃক্ষরোপন ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় পৌর শহরের বালুয়া বাসুয়া কেন্দ্রীয় কবরস্থানের রাস্তায় এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে জিয়া পরিষদ সিংড়া উপজেলা শাখা। প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি সফল করতে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির নির্দেশে মাসব্যাপি এই বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জিয়া পরিষদ সূত্রে জানা গেছে।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নাজমুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শারফুল ইসলাম, প্রচার সম্পাদক নাহমাদুল হক, কোষাধক্য শামীম হোসেন, প্রভাষক আব্দুল্লাহেল কাফি, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী অনিক আহমেদ প্রমূখ।