ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

হাকিমপুর থানার পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৫:১৩ পিএম
হাকিমপুর থানার পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ একজন গ্রেফতার, মাদক সেবনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান, ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার এবং বিভিন্ন মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন হাকিমপুর থানার বড় ডাঙ্গাপাড়া (উত্তরপাড়া) এলাকা থেকে ২২ পিস টাপেন্ডাডল ট্যাবলেটসহ মো. মীর শহিদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৃত হাসেন আলীর ছেলে। এ ঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক)/৪১ মোতাবেক মামলা নং-২০ দায়ের করা হয়েছে। এদিকে, ১৯ জুন রাতে হাকিমপুর ডিগ্রি কলেজের পেছন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে মো. অন্তর রাজা (২৮) ও মো. কোরবান হোসেন (হৃদয়)কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা নং-২১ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বড় ডাঙ্গাপাড়া এলাকা থেকে মাদক সেবনের দায়ে মো. শাকিল (২৮), মো. নাসির (২৮) ও মো. মোহন (২০)কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জিআর নং-৯০/২৫ (ভূরুঙ্গামারী) মামলার আসামি মো. সালাম প্রামাণিক (৪৪), জিআর নং-১৭৭/১৫ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-বি/১(বি) ধারার আসামি মো. মোনারুল হাসান শান্ত (২৯) এবং জিআর নং-১৮/২৫ (হাকিমপুর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক) মামলার আসামি মো. রফিকুল ইসলাম (৩০)। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া যাদের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ রয়েছে, তাদেরকে দিনাজপুর জেলা কারাগার এ পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে