১৮/০৬/২০২৬ ইং ২২.১০ ঘটিকায় ঘটনাস্থল- রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ০৩ নং বড় দরগাহ ইউনিয়নের শাহাপাড়া হাজিপুর মৌজাস্থ ধৃত আসামী প্রভাত চন্দ্র বর্মন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর।
বাদী এস,আই ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পীরগঞ্জ থানার জিডি নং ১০৭৩ তারিখঃ ১৮/০৬/২০২৬ ইং মূলে মোটরসাইকেল যোগে পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে পীরগঞ্জ থানাধীন ০৩ নং বড় দরগাহ ইউনিয়নের শাহাপাড়া হাজিপুর মৌজাস্থ হিন্দুপাড়ায় কতিপয় ব্যক্তি ইয়াবা ক্রয় বিক্রয় করিতেছে। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৮/০৬/২০২৬ রাত্রি ২১.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী প্রভাত চন্দ্র বর্মন (৪৮) পিতাঃ শিরিশ চন্দ্র বর্মন সাং শাহাপাড়া হাজিপুর কে আটক করেন। সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীকে তার নাম জিজ্ঞাসা করিলে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। উপস্থিত সাক্ষীগনের উপস্থিতিতে পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে ধৃত ব্যক্তি প্রভাত চন্দ্র বর্মন এর দেহ তল্লাশীকালে ধৃত আসামী প্রভাত চন্দ্র বর্মন এর পরিহিত লুঙ্গির ডান কোচ হইতে নিজ হাতে বাহির করিয়া দেয়া মতে একটি লাল রংয়ের ছোট পটের মধ্যে মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মধ্যে গোলাপি রংয়ের ১৫ পিচ এবং হালকা গোলাপি রংয়ের ০৭ পিস ইয়াবা ট্যাবলেট। যাহার সর্বমোট ওজন ২.২ যাহার প্রতি পিচ ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য ৩০০ টাকা করিয়া মোট মূল্য ৬৬০০ টাকা মাত্র। সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক উপরোক্ত আলামত ইং ১৮/০৬/২৬ তারিখ রাত্রী ২২.১০ ঘটিকার সময় আলামত হিসেবে জব্দ করিয়া নিজ হেফাজতে গ্রহন করিয়া জব্দতালিকা প্রস্তুত পূর্বক গৃহিত ব্যবস্থা হিসেবে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন যাহার নং-২৯/১৯৭, তারিখ-১৯/০৬/২০২৬খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) রুজু করা হয়। আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণের কথা জানা গেছে।