কিশোরী সুরক্ষা

নাগেশ্বরীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সচেতনতা সভা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৬:৩৬ পিএম
নাগেশ্বরীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সচেতনতা সভা

বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কিশোর-কিশোরীদের সচেতন করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “চাইল্ড, নট ব্রাইড” প্রকল্পের আওতায় এবং এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় বামনডাঙ্গা ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়ারহাট গ্রামে অনুষ্ঠিত এই বৈঠকে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা অংশ নেন। এ সময় বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুরা কীভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়ে আলোচনা করেন। এ ধরনের সভা গ্রামের মানুষের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান বক্তারা। সংগঠনের সভাপতি আখেরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহ-সভাপতি সাঈদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে