আটোয়ারীতে সাংসদ কর্তৃক দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৬:৩৭ পিএম
আটোয়ারীতে সাংসদ কর্তৃক দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ের আটোয়ারীতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪তলা ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে পঞ্চগড়-১ আসনের সাংসদ ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সকল ভবনের ভিত্তি প্রস্তর এর উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, এ্যাড. আদম সুফি, জেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ আঞ্জুমান আরা মুক্তি, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাবেক সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, আটোয়ারী টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে আটোয়ারী টেকনিক্যাল ও বিএম কলেজ এবং বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ভবনের ১মতলার ভিত্তি প্রস্তরের পৃথক পৃথক ফলক উন্মোচন করেন। উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন শেষে সাংসদ নওশাদ জমির আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়া তিনি সন্ধ্যায় আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজে স্থানীয় বিএনপি আয়োজিত কর্মী সভায় যোগদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে