আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকাসহ ৭ ব্যক্তি আটক

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) :
| আপডেট: ২০ জুন, ২০২৬, ১২:৩৯ পিএম | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ১২:৩৯ পিএম
আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকাসহ ৭ ব্যক্তি আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে জাল টাকা সহ ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক কৃতদের শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে সুদুর কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার জনৈক সিরাজুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া(৩২) গত বৃহস্পতিবার জাল টাকা সহ ধরা পরে। অত:পর পুলিশ চঞ্চলের দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে জরুরী অভিযান পরিচালনা করে ৭ লক্ষ ২৮ হাজার ৫শত জাল টাকা ও ১ লক্ষ ২৮ হাজার ৫শত অরিজিনাল টাকা সহ জাল টাকা চক্রের একাধিক হোতাকে আটক করেন। তারা হলেন বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দুদাল এলাকার আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন(৪০), মাদারীপুর শিবচর উপজেলার মাদবর চর এলাকার ইউনুস শেখের ছেলে এমরান শেখ(৪৮), বাগেরহাট রামপাল উপজেলার কাশিপুর এলাকার মাহামুদুল হকের ছেলে শেখ নাছিম(২৮), ফরিদপুর ভাঙ্গা উপজেলার শিংগাদাগ এলাকার নুরুল আমিন খাঁনের ছেলে সোহেল খাঁন(২৮), ঢাকা কেরানীগঞ্জ পূর্ব মুগারচর এলাকার মৃত: আলী আকবর মাস্টারের ছেলে রুহুল আমিন(৫২) এবং কুমিল্লা দ্বেবিদার উপজেলার মারিচা এলাকার মৃত: জয়নাল আবেদিনের ছেলে ইসমাইল হোসেন (৩২)। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান সত্যতা শিকার করে বলেন, পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো: আবু সাইম এর পরামর্শক্রমে টানা কয়েক ঘন্টা অভিযান পরিচালনা করে জাল টাকা প্রস্তুতকারী একটি বড় চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। পরে আটককৃতদের নামে প্রচলিত আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে